ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুজব নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী রচনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 July, 2019, 11:16 PM

গুজব নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী রচনা

গুজব নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী রচনা

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, জনপ্রিয় শো থেকে সের যাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর বদলে শো হোস্ট করবেন শ্রাবন্তী। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেত্রী রচনা।

বর্তমানে ‘দিদি নং ১’ একটি অত্যন্ত জনপ্রিয় শো। প্রত্যেকদিন বিকেলে ঘরে ঘরে এই শো দেখেন অনেকেই। সিনেমায় আর তেমনভাবে কাজ না করলেও দীর্ঘদিন ধরে এই শো হোস্ট করে আসছেন রচনা। দর্শক তাঁকে দেখেই অভ্যস্ত। তাঁর গ্রহণযোগ্যতাও রয়েছে দর্শকদের কাছে।

কিন্তু সাম্প্রতিক গুঞ্জনে অবাক তাঁর ভক্তরা। তাঁর বদলে টলিউডের আর এক সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী আসছেন বলেও শোনা যাচ্ছিল। সম্প্রতি ‘টাইমস অফ ইন্ডিয়া’কে রচনা জানিয়েছেন, ‘এসব নেহাতই গুজব।’ তিনি জানিয়েছেন যে এপিসোডের শ্যুটিং চলছে আগের মতই। কোনও পরিবর্তনের কথা তাঁর জানা নেই।

এই শো-এর অষ্টম সিজন চলছে। ইতিমধ্যেই ১০০০ এপিসোড পার করেছে এই শো। সামনেই অনেক স্পেশাল এপিসোড আসছে বলেও জানিয়েছেন রচনা। বাংলা ছবিতে একসময় প্রচুর কাজ করেছেন রচনা।

কাজ করেছেন ওড়িয়া ও তেলেগু ছবিতেও। একাধিক হিট ছবিতে কাজ করেছেন সেখানে। ১৯৯৪ তে মিস ক্যালকাটা খেতাব জেতেন তিনি। এখনও পর্যন্ত ৩৫টি বাংলা ছবিতে কাজ করেছেন রচনা।

কাজ করেছেন প্রসেনজিত চট্টোপাধ্যায়, চিরঞ্জিতের মত অভিনেতাদের সঙ্গে। সূর্যবংশম নামে একটি হিন্দি ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গেও কাজ করেছেন তিনি। দক্ষিণি সিনেমায় রবিচন্দ্রন, উপেন্দ্র রাও ও চিরঞ্জিবীর সঙ্গে কাজ করেছেন রচনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status