ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ডিআইজি মিজানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 6:16 PM

ডিআইজি মিজানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

ডিআইজি মিজানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে পুলিশের বিতর্কিত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

দুদকের পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ ফানাফিল্ল্যাহ ঘুষ লেনদেনের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ডিআইজি মিজানুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন।




শুনানি শেষে আগামী ১৫ জুলাই ডিআইজি মিজানুর রহমানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেন আদালত।

একই সঙ্গে আদালত আদেশের অনুলিপি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার বরাবর পাঠানোর নির্দেশ দিয়েছেন। দুদক সূত্র যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, গত ১ জুলাই ডিআইজি মিজান হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। হাইকোর্ট জামিন আবেদন নাকচ করে ডিআইজি মিজানকে পুলিশের হাতে তুলে দেন।

পরদিন ২ জুলাই শাহবাগ থানা পুলিশ ডিআইজি মিজানুর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে উপস্থাপন করে। ওইদিন মিজানুর রহমানের পক্ষে জামিন আবেদনও করা হয়।

শুনানি শেষে আদালত ডিআইজি মিজানের জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status