ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ডি আই ইউ এয়ার রোভার স্কাউট নিসা’র ভারতে শিক্ষা সফর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 5:58 PM

ডি আই ইউ এয়ার রোভার স্কাউট নিসা’র ভারতে শিক্ষা সফর

ডি আই ইউ এয়ার রোভার স্কাউট নিসা’র ভারতে শিক্ষা সফর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের র্গাল ইন রোভার বিভাগের রোভারমেট নুসরাত জাহান নিসা বাংলাদেশ স্কাউটসের র্গাল ইন রোভার বিভাগের উদ্যোগে ২৬ জুন থেকে ৩ জুলাই ২০১৯ ভারতে অনুষ্ঠিত ৭ দিনের শিক্ষা সফরে যোগদান করেছেন। বাংলাদেশের স্কাউট আন্দোলনে নারীর অংশগ্রহন সম্প্রসারণে বাংলাদেশ স্কাউটসের র্গাল ইন স্কাউট বিভাগ সম্পূর্ন নিজস্ব অর্থায়নে এ শিক্ষা সফরের আয়োজন করে।




এই শিক্ষা সফরে  সারা দেশ থেকে তিন জন গার্ল ইন স্কাউট, তিন জন গার্ল ইন রোভার এবং দুই জন এডাল্ট লিডার অংশগ্রহণ করার সুযোগ পায়। নুসরাত জাহান নিসা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিাটর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের র্গাল ইন রোভার বিভাগের রোভারমেট হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।

ডি আই ইউ এয়ার রোভার স্কাউট নিসা’র ভারতে শিক্ষা সফর

ডি আই ইউ এয়ার রোভার স্কাউট নিসা’র ভারতে শিক্ষা সফর

সাত দিনের এই সফরে তারা দার্জিলিং, তাজিং রক, চা বাগান, পদ্মজা নাইডু হিমালয়ান জ্যুলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট ও মিউজিয়াম, ঐতিহাসিক লালকুঠি, জাপানিজ টেম্পল, পেস প্যাগোডা, টাইগার হিল, রক গার্ডেন, কালিম্পং শহর, নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার ইত্যাদি দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব নির্মাণ এবং স্কাউট কার্যক্রমে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস প্রতিবছর এধরনের শিক্ষা সফরের আয়োজন করে থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status