|
আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশের ১৫ বিশ্ববিদ্যালয়, শীর্ষে খুলনা
নতুন সময় প্রতিবেদক
|
![]() আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশের ১৫ বিশ্ববিদ্যালয়, শীর্ষে খুলনা সোমবার রাতে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১বিধিতে উত্থাপিত নোটিশের জবাব প্রদানকালে শিক্ষামন্ত্রী একথা বলেন। সরকারি দলের সংসদ সদস্য পুলিশের সাবেক মহাপরিচালক নূর মোহাম্মদ শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার মান নিশ্চিতকরণে জরুরী জন গুরুত্বপূর্ণ নোটিশটি উত্থাপন করেন। নোটিশের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশ এগিয়ে নিয়ে যাবার প্রধান চাবিকাঠি হচ্ছে শিক্ষা। বর্তমান সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ দেশ জ্ঞান ভিত্তিক অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্যে উচ্চ শিক্ষা আর গবেষণার উপর গুরুত্ব আরোপ করেছে। উচ্চ শিক্ষার মান উন্নয়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের সমূহের শিক্ষার মান যাচাই পূর্বক এ্যাক্রিডিটেশন প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ এ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন ২০১৭ প্রণয়ন করে এর আওতায় বাংলাদেশ এ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠণ করা হয়েছে। তিনি বলেন, ন্যাশনাল কোয়ালিফিকেশন ফের্মওয়ার্কের আওতায় বাংলাদেশ এ্যাক্রিডিটেশন কাউন্সিল দেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রণীত মান অর্জনের বিষয়ে অব্যাহত পরীবিক্ষণ ব্যবস্থা গ্রহণ করবে। ন্যাশনাল কোয়ালিফিকেশন ফের্মওয়ার্ক শীঘ্রই চূড়ান্ত করা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, সরকার ২০১৮-৩০ মেয়াদী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার প্রণীত স্ট্যাডিজিক প্লানে উচ্চ শিক্ষার আওতায় যেসকল পরিকল্পনা গ্রহণ করেছে তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- দেশের গুরুত্বপূর্ণ সকল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ডেস্ক খোলা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
