ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অটবির পেমেন্ট দেয়া যাবে বিকাশে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 July, 2019, 6:31 PM

অটবির পেমেন্ট দেয়া যাবে বিকাশে

অটবির পেমেন্ট দেয়া যাবে বিকাশে

এখন থেকে অটবির ক্রেতারা দেশের যে কোনো অটবির শোরুমে বিকাশের মাধ্যমে সহজেই পেমেন্ট করতে পারবেন। এ লক্ষ্যে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে জনপ্রিয় আসবাবপত্র নির্মাতা প্রতিষ্ঠানটি।




বিকাশের চীফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং অটবির চিফ এক্সিকিউটিভ অফিসার সুদীপ্ত গোস্বামী সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বিকাশের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি হস্তান্তর করেন।

এই চুক্তির ফলে এখন থেকে খুব সহজেই অটবির ক্রেতারা তাদের বিকাশ অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে কিংবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

চুক্তি হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের হেড অব অফলাইন মার্চেন্ট পেমেন্ট মোহাম্মদ ইরফান উল হক, জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান, এম-কমার্স ম্যানেজার সিরাজুল মাওলা, ম্যানেজার আহসানুল কবীর, রিলেশনশিপ এক্সিকিউটিভ আলী আসাব উদ দৌল্লা এবং অটবির এফসিএ-সিএফও মোহাম্মদ আরফিন আলী ও হেড অব সেলস আহম্মেদ শুকাইরি।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অর্ন্তগত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের মোবাইল/ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status