ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
‘কখনো ভাবিনি বিনা টাকায় চাকরি পাবো’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 July, 2019, 1:35 PM

‘কখনো ভাবিনি বিনা টাকায় চাকরি পাবো’

‘কখনো ভাবিনি বিনা টাকায় চাকরি পাবো’

‘বাবা মারা যাবার পর মা অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন। কখনো ভাবিনি বিনা টাকায় চাকরি পাবো। মেধা ও যোগ্যতার ভিত্তিতে আজ দুই বোন চাকরি পেয়েছি। জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে চাই।’ এই কথাগুলো কান্নাজড়িত কণ্ঠে বললেন পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত রুম রানী দেব।

সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা দুই বোনের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।






নিয়োগপ্রাপ্তরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের দূর্গাচরণ দেবের মেয়ে রুমা রানী দেব ও রুনা রানী দেব। তারা বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজের ছাত্রী।

পুলিশ সুপার জানান, রুমা রানী দেব ও রুনা রানী দেব হতদরিদ্র পরিবারের সন্তান। সংসারে তাদের বাবা নেই। মা বাসন্তী রানী দেব বাসায় বাসায় কাজ করে মেয়েদের লেখাপড়া করাচ্ছেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে তারা বাংলাদেশ পুলিশের সদস্য হয়েছেন। মায়ের পরিশ্রমের ফল মিলেছে। জনগণের সেবায় দুই বোন নিজেদের নিয়োজিত রাখবে বলে আশাবাদী। কোনো দালাল বা টাকার বিনিময়ে নিয়োগ হয়নি তাদের। তারা অত্যন্ত হতদরিদ্র ও মেধাবী।

মা বাসন্তী রানী দেব জানান, পুলিশ বিভাগকে প্রথমে ধন্যবাদ জানাই। যারা বিনা টাকায় মেয়েদের চাকরি দিয়েছে। মানুষের বাসায় কাজ করে মেয়েদের লেখাপড়া শিখিয়েছি। তারা এক সঙ্গে চাকরি পেয়েছে। এর চেয়ে খুশির খবর কি হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status