|
ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন পাকিস্তানি সমর্থকরা
নতুন সময় ডেস্ক
|
|
ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন পাকিস্তানি সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, গ্যালারির বিভিন্ন জায়গা থেকে আবর্জনা কুড়িয়ে এক জায়গায় জড়ো করছেন পাকিস্তানের একাধিক সমর্থক। তখন গ্যালারিতে অন্য দেশের সমর্থকেরা তাদের হাততালির মাধ্যমে উৎসাহ দেন। গ্যালারিতে তাদের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সংবাদমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে। এর আগে পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক সরফরাজ অবশ্য বলেছিলেন, সমর্থকরা তাদের অনেক ভালোবাসেন। আর সেখান থেকেই সমর্থকদের এই অভূতপূর্ব সৌজন্যবোধ বেশ ভালো প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে। বার্মিংহামের এজবাস্টনে ২৬ জুন বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেট হারায় পাকিস্তান। কিউইদের দেওয়া ২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪১ রান করে সরফরাজ আহমেদের দল। এই জয়ে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে দলটি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
