ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
উরুগুয়েকে বিদায় করে সেমিতে পেরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 June, 2019, 10:16 AM

উরুগুয়েকে বিদায় করে সেমিতে পেরু

উরুগুয়েকে বিদায় করে সেমিতে পেরু

টাইব্রেকার ভাগ্য আসলে কখন যে কার দিকে হেলে যায়, বলা মুশফিল। পুরো ম্যাচে উরুগুয়েই খেলেছে দাপট দেখিয়ে। কিন্তু সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি। শেষপর্যন্ত টাইব্রেকার ভাগ্যে কপাল পুড়লো তাদেরই।

নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে উরুগুয়েকে ৫-৪ ব্যবধানে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে নাম লিখিয়েছে পেরু। বিদায় হয়ে গেছে অস্কার তাবারেজের দলের।





দুই দল কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট তাই গোলশূন্যই থাকলো। উরুগুয়ে-পেরু; দুই দলের কোনোটিই জাল খুঁজে পেল না।

বল দখল সমান সমান থাকলেও সুযোগ বেশি তৈরি করেছিল উরুগুয়ে। ৬টি শটের মধ্যে অন টার্গেট ছিল ৩টি। পেরু তো সবমিলিয়ে শটই নিতে পারে ৩টি। তার মধ্যে একটিও অন টার্গেট ছিল না।

ম্যাচের ৪১ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ পেয়েছিল উরুগুয়ে। লুইস সুয়ারেজের বক্সের মধ্য থেকে নেয়া বাঁ পায়ের শট একটুর জন্য জাল পায়নি। এরপরও বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল তাবারেজের শিষ্যরা, তবে বেশিরভাগ শটই ছিল লক্ষ্যভ্রষ্ট।

পেরুও যে দুয়েকটি সুযোগ পায়, সেগুলো গোল হওয়ার মতো ছিল না। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই নির্ধারিত সময় শেষ করে দুই দল, মাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথমেই ভুল করে বসে উরুগুয়ে। সুয়ারেজের ডান পায়ের শট বাঁ দিকে ঝাপিয়ে পড়ে আটকে দেন পেরুর গোলরক্ষক পেদ্রো গেলেস। জবাবে পাওরো গুরেরোর গোলে এগিয়ে যায় পেরু।

এরপরের চার চেষ্টায় দুই দলই সমান সমান থাকে। কিন্তু ওই প্রথম গোল মিস করার কারণে ৪-৫ ব্যবধানে পিছিয়েই শেষ করতে হয় উরুগুয়েকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status