|
৯ মাসের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবককে গণধোলাই
নতুন সময় ডেস্ক
|
|
৯ মাসের শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবককে গণধোলাই মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে রাজ্যের ওয়াড়াঙ্গলে এ ঘটনা ঘটে। ধর্ষণকারী কে. প্রভীন (২৫) নামে স্থানীয় এক যুবককে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ৯ মাসের শিশুকে নিয়ে বাড়ির ছাদে ঘুমিয়ে ছিলেন শিশুটির বাবা-মা। রাত প্রায় দেড়টার দিকে ধর্ষক প্রভীন বাড়ির টেরেস থেকে ঘুমন্ত শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে শিশুটির বাবা-মা শিশুটিকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখোঁজি শুরু করেন। এ সময় শিশুটির এক চাচা ধর্ষক প্রভীনকে টাওয়েলে পেঁচিয়ে কিছু একটা নিয়ে যেতে দেখে এগিয়ে গেলে ধর্ষক টাওয়েলে পেঁচানো অবস্থায় শিশুটিকে ফেলে রেখে পালানোর চেষ্টা করে। তখন স্থানীয় ও প্রতিবেশীদের সহযোগীতায় ধর্ষককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে এসিপি ডি চন্দাইয়া জানান, শিশুটির বাবা-মা নিচতলার ঘরে তালা দিয়ে শিশুটিকে নিয়ে বাড়ির ছাদে ঘুমিয়েছিলেন। রাতে হঠাৎ শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের নিয়ে চারদিকে খোঁজা শুরু করলে এক পর্যায়ে ধর্ষককে হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে ধর্ষককে আটক করেন। এ সময় ধর্ষক প্রভীন মদ্যপ অবস্থায় ছিলো। এছাড়াও তিনি আরো জানান, ধর্ষক প্রভীনের বিরুদ্ধে আইপিসি বিভাগ ৩৭৬ ও ৩৬৬ অনুযায়ী পসকো আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, ওয়াড়াঙ্গলের পুলিশ সূত্রে জানা যায়, আটকের পর ধর্ষক প্রভীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণচেষ্টার পর হত্যার কথা স্বীকার করেছে। ধর্ষণচেষ্টার সময় শিশুটি জোড়ে কেঁদে উঠলে শিশুটিকে গলা টিপে হত্যা করে সে। এছাড়াও প্রাথমিক অবস্থায় শিশুটির যৌনাঙ্গে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষটি সম্পর্কে পুরোপুরি জানা যাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও উপজেলা ভবন উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা ঘোষণা
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
