ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ভারতকে আগাম অভিনন্দন : পাকিস্তান দল থেকেই বাদ হাসান আলি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 5:13 PM

ভারতকে আগাম অভিনন্দন : পাকিস্তান দল থেকেই বাদ হাসান আলি!

ভারতকে আগাম অভিনন্দন : পাকিস্তান দল থেকেই বাদ হাসান আলি!

দু’দিন আগেই পাকিস্তান মিডিয়ায় ভিলেনে পরিণত হয়ে পড়েছিলেন পেসার হাসান আলি। যেখানে নিজ দল খেলছে বিশ্বকাপে, সেখানে চির প্রতিদ্বন্দ্বী ভারতকেই বিশ্বকাপ জয়ের জন্য আগাম অভিনন্দন জানিয়ে দিয়েছেন এই পাকিস্তানি পেসার।




ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচে কোনো উল্লেখযোগ্য পারফরম্যান্সই দেখাতে পারেননি হাসান আলি। উল্টো ওই ম্যাচের পর টুইটারে ভারতকে বিশ্বকাপ জয়ে আগাম অভিনন্দন জানিয়ে কি বিপদে পড়েছেন তিনি, তা টের পাওয়া গেলো আজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ থেকেই বাদ দেয়া হয়েছে পাকিস্তানের এই পেসারকে।

হাসান আলির পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেরা একাদশে ফেরানো হয়েছে আরেক পেসার শাহিন আফ্রিদিকে। প্রোটিয়াদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন এসেছে আরও একটি। বাদ দেয়া হয়েছে শোয়েব মালিককে। তার পরিবর্তে আজ খেলবেন হারিস সোহেল।

শোয়েব মালিকও এবারের বিশ্বকাপে পুরোপুরি অফ ফর্মে। সে কারণেই প্রোটিয়াদের বিপক্ষে ডু-অর-ডাই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে খেলতে নেমে ইতিবাচক কিছু করতে চায় ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

পাকিস্তান একাদশ
ইমাম-উল-হক, ফাখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওহাব রিয়াজ, শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ আমির।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসি, এইডেন মারক্রাম, রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিল ফেহলুকাইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি এবং ইমরান তাহির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status