|
ম্যাককালামকে মাঠে সরাসরি যা বললেন বাংলাদেশি সমর্থক (ভিডিও)
নতুন সময় ডেস্ক
|
|
ম্যাককালামকে মাঠে সরাসরি যা বললেন বাংলাদেশি সমর্থক (ভিডিও) সেই সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ক্রিকেটবোদ্ধারা যখন সে বিজয়ে টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ ঠিক তখনই এক অযাচিত ভবিষ্যৎবাণী করে বসেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘এবারের বিশ্বকাপে শ্রীলংকা ছাড়া আর কারও সঙ্গে জিতবে না বাংলাদেশ। এমনকি র্যাংকিংয়ের দশে থাকা আফগানিস্তানের কাছেও যাবে টাইগাররা!’ ম্যাককালামের সেই ভবিষ্যদ্বাণীর পাল্টা জবাবে মুখ চেপে বসেছিলেন বাংলাদেশি সমর্থকরা। মাঠেই সেই ভবিষ্যদ্বাণীর ভুল প্রমাণ করাকেই সমুচিত জবাব বলে মনে করেন তারা। আর বিশ্বকাপের প্রথম ম্যাচেই ম্যাককালামের বাংলাদেশকে এমন খাটো করার জবাব মাঠে দিয়েছে টাইগাররা। নিজেদের প্রথম ম্যাচেই দ. আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ। সে ম্যাচে জয়ের পর গত সোমবার ম্যাককালামকে বাংলাদেশের সামর্থ্য সম্পর্কে আরও একবার মাঠেই জবাব দিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। সেদিন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস রচনা করে বাংলাদেশ। এই দুই জয়ের পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাককালামকে নিয়ে ট্রলের ঝড় উঠে। বেশ সমালোচিত হন সাবেক কিউই অধিনায়ক। তাকে নিয়ে তৈরি মিম, স্যাটায়ার পোস্টে মুখরিত হয়ে ওঠে ফেসবুক, টুইটার। ম্যাককালামের ব্যক্তিগত টুইটারও রেহাই পায়নি সেসব সমালোচনা থেকে। তবে এবার ভারচুয়্যাল জগতে নয় মাঠে সরাসরি জবাব দিলেন এক বাংলাদেশি সমর্থক। মাঠে চিৎকার করে ম্যাককালামকে তিনি জানান, তার ভবিষ্যদ্বানী একেবারেই ভুয়া। আর সমর্থকের সেই জবাবের ভিডিও এরই মধ্যে ভাইরাল। ভিডিওটিতে দেখা গেছে, চিৎকার করে মাঠে ওই সমর্থক ম্যাককালামকে বলছেন, ‘আমরা দুই ম্যাচ জিতে গেছি।’ আর সেই কথা কানেও গিয়েছে ম্যাককালামের। জবাবে হাত উঁচিয়ে সমর্থকের কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ম্যাককালাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
