ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে ফিঞ্চকে ফেরালেন সৌম্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 June, 2019, 5:25 PM

অবশেষে ফিঞ্চকে ফেরালেন সৌম্য

অবশেষে ফিঞ্চকে ফেরালেন সৌম্য

টাইগারদের বিপক্ষে উড়ন্ত সূচনা করা ওয়ার্নার-অ্যারন ফিঞ্চ জুটি ভাঙ্গতে সক্ষম হয়েছেন সৌম্য সরকার। প্রথম ওভারে এসেই ফিঞ্চকে সাঝঘরে ফেরান সৌম্য। অ্যারন ফিঞ্চ আউট হওয়ার আগে ৫৩ রান করেন।

শেষ খবর পওয়া পর্যন্ত অজিদের সংগ্রহ ২১ ওভারে এক উইকেট হারিয়ে ১২৩ রান। ডেভিড ওয়ার্নার ৬৩ ও ১ রান নিয়ে ব্যাট করছেন উসমান খাজা।



সেমিফাইনালের পথ সহজ করতে হলে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না মাশরাফির দল।

ট্রেন্ট ব্রিজে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। টসে জিতে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বাংলাদেশকে আগে ফিল্ডিং করার আমন্ত্রণ জানান।

ম্যাচে বাংলাদেশ দলের একাদশে দুটে পরিবর্তন আনা হয়েছে। অবশেষে বিশ্বকাপের মাঠে নামা হচ্ছে রুবেলের। অলরাউন্ডার সাইফদ্দিনের জায়গায় একাদশে ঢুকেছেন পেসার রুবেল হোসেন। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের এবারের আসরে প্রথমবার মাঠে নামবেন রুবেল। অন্যদিকে আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে একাদশে নেয়া হয়েছে সাব্বির রহমানকে।

লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। দলে এসেছেন মার্কাস স্টয়নিস ও নাথান কাল্টার নাইল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status