ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
প্রিন্স হ্যারিকে ‘জাতীয় বেইমান’ বলায় কিশোরের কারাদণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 June, 2019, 1:28 PM

প্রিন্স হ্যারিকে ‘জাতীয় বেইমান’ বলায় কিশোরের কারাদণ্ড

প্রিন্স হ্যারিকে ‘জাতীয় বেইমান’ বলায় কিশোরের কারাদণ্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিন্স হ্যারিকে কটূক্তি এবং হত্যার হুমকি দেওয়ায় এক কিশোরকে চার বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের আদালত।

অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করার কারণে প্রিন্স হ্যারিকে ‘জাতীয় বেইমান’ সম্বোধন করে গত বছর আগস্টে পোস্ট দেয় ১৯ বছর বয়সী মিখাল সেখজুখ। শুধু তাই নয় হ্যারিকে গুলি করে মেরে ফেলা উচিত বলেও মন্তব্য করে সে।




২০১৮ সালের ১৯মে মার্কিন অভিনেত্রী মেগানকে বিয়ে করেন ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি। এই বিয়ে নিয়ে খোদ রাজপরিবারে বিরোধ আছে। ভিনদেশি ‘ডিভোর্সি’ অভিনেত্রীকে বিয়ে করার বিষয়টি রানিও শুরুতে মানতে পারেননি।

হ্যারি মেগানের দ্বিতীয় স্বামী। তার প্রথম স্বামীর নাম ট্রেভর এঙ্গেলসন। পেশায় ছবির প্রযোজক এই আমেরিকানের সঙ্গে ২০১১ সালে বিয়ের পিঁড়িতে বসেন। মাত্র দুই বছর পর, ২০১৩ সালে তারা আলাদা থাকা শুরু করেন। ওই বছরই হয় বিবাহবিচ্ছেদ।

বিচারক তার পর্যবেক্ষণে মিখালের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উসকানি দেওয়ার অভিযোগ আনেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status