ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ইউএনও’রা পাচ্ছেন ৯০ লাখ টাকার গাড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 5:38 PM

ইউএনও’রা পাচ্ছেন ৯০ লাখ টাকার গাড়ি

ইউএনও’রা পাচ্ছেন ৯০ লাখ টাকার গাড়ি

উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ব্যবহারের জন্য ৬৬টি মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স জিপ ক্রয় করছে সরকার। এসব গাড়ি কিনতে সরকারের ব্যয় হবে ৫৯ কোটি ৬০ লাখ ৮৫ হাজার টাকা। সে হিসেবে প্রতিটি গাড়ির দাম পড়বে ৯০ লাখ ৩১ হাজার টাকা।

সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি সরবরাহ করবে। এ সংক্রান্ত দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।




বুধবার কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, চলতি (২০১৮-১৯) অর্থবছরে বাজেট বরাদ্দ হতে এসব গাড়ি ক্রয় করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status