ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
বিকেলে ব্রিস্টলে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 12:42 PM

বিকেলে ব্রিস্টলে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

বিকেলে ব্রিস্টলে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

চলতি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ইংল্যান্ডের মাটিতে দু’দলের এটিই প্রথম সাক্ষাৎ। মঙ্গলবার (১১ জুন) ব্রিস্টলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি এবং মাছরাঙা চ্যানেল।




দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তারপর নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ডের কাছেও হেরে চাপ বেড়ে যায় টাইগারদের উপর। শেষ চারে যাওয়ার লড়াইয়ে এখন তাদের কঠিন সমীকরণে পড়তে হবে। সেমিফাইনালে পৌঁছাতে শেষ ছয় ম্যাচের অন্তত চারটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় আট নম্বরে টাইগাররা।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ সপ্তম স্থানে। মাশরাফি বিন মুর্তজার দলের রেটিং পয়েন্ট ৯০। দুই ধাপ পিছিয়ে নবম স্থানে শ্রীলঙ্কা। তাদের রেটিং পয়েন্ট ৭৬।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ৩ ম্যাচেই জিতেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি নিদাহাস টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে। ওই সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের ৫ উইকেট ও দ্বিতীয়টিতে ২ উইকেটে হারায় টাইগাররা। অন্য জয়টি গত বছরের এশিয়া কাপে। ১৩৭ রানের বড় ব্যবধানে জিতেছিল মাশরাফির দল।

১৯৮৬ সালে ক্যান্ডিতে প্রথমবার মুখোমুখি হয় বাংলাদেশ। এরপর তারা একে অন্যের বিপক্ষে আরো ৪৪ বার লড়েছে। এর মধ্যে ৭টিতে জিতেছে বাংলাদেশ। লঙ্কানদের জয় ৩৬টিতে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে ২০১৭ সালের পর ৬ সাক্ষাতে সমান ৩টি করে জিতেছে দুদল।

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ খেলে সবকটিতে হেরেছে বাংলাদেশ। ২০০৩ সালের আসরে প্রথম সাক্ষাত হয় তাদের। ওই ম্যাচে ইনিংসের প্রথম ওভারেই হ্যাটট্রিক করেন লঙ্কান পেসার চামিন্দা ভাস। মোট ৬ উইকেট নেন তিনি। শ্রীলঙ্কা জেতে ১০ উইকেটে। পরের আসরে আবার শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। সেবার ১৯৮ রানের বড় ব্যবধানে পরাজিত হয় হাবিবুল বাশারের দল। সর্বশেষ গত বিশ্বকাপে লঙ্কানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড

মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান।

বিশ্বকাপে শ্রীলঙ্কা স্কোয়াড

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, আভিস্কা ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসে, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status