ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সাবেক এমপিপূত্র নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 12:09 PM

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সাবেক এমপিপূত্র নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সাবেক এমপিপূত্র নিহত

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপি দলীয় সাবেক এমপি ও দৌলতপুর বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চুর ছোট ছেলে আকিব রেজা (২৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় তিনি নিহত হন।




নিহতের পরিবার সূত্র জানায়, আকিব রেজা ঈদের ছটি শেষে দৌলতপুর থেকে নৈশ কোচে আজ ভোরে ঢাকায় পৌঁছান। নৈশকোচের ভেতর ভুলে ব্যাগ রেখে ঢাকার কল্যাণপুরে নেমে মোহাম্মদপুরে নিজ বাসায় পৌঁছায়।

বাসায় গিয়ে তার ব্যাগের কথা স্মরণ হলে মোটরসাইকেল যোগে আকিব রেজা কল্যাণপুরে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এদিকে বিএনপি নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর দৌলতপুর ছড়িয়ে পড়লে তারাগুনিয়া নিজ বাসভবনে বিএনপি দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণ ভিড় করে। এ সময় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহত আকিব রেজা বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status