|
‘অর্ধেক’ দামে বিক্রি হচ্ছে গ্যালাক্সি নোট ৯
নতুন সময় ডেস্ক
|
![]() ‘অর্ধেক’ দামে বিক্রি হচ্ছে গ্যালাক্সি নোট ৯ গত বছর আগস্টে বাজারে আসে গ্যালাক্সি নোট ৯। তখন এই ফোনের দাম ছিলো প্রায় ১ হাজার ডলার (৯৪ হাজার ৯০০ টাকা)। ফোনটির রিফারবিশড সংস্করণেরও দাম কমানো হয়েছে। সেটা পাওয়া যাবে ৫০০ ডলারে। ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নোট ৯-এ পাওয়া যাবে ছয় গিগাবাইট বা আট গিগাবাইট র্যাম। গ্যালাক্সি নোট ৮-এর চেয়ে সামান্য বড় পর্দা রাখা হয়েছে এটিতে। নতুন ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৬.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড কোয়াড এইচডি+ পর্দা। নোট ৮-এর পর্দা ছিল ৬.৩ ইঞ্চি। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের নতুন ডিভাইসটি যাতে দ্রুত ঠাণ্ডা হয় তাই এতে ‘ওয়াটার কুলিং’ ফিচার যোগ করেছে স্যামসাং। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
