ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 June, 2019, 7:55 PM

আসিফ আলী জারদারি

আসিফ আলী জারদারি

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দেশটির রাজধানী ইসলামাবাদে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি দল। সঙ্গে ছিল পুলিশ বাহিনীর সদস্যরাও।

আসিফ জারদারিকে ভুয়া ব্যাংক হিসাবের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তিনি এই মামলায় হাইকোর্টের কাছে আগাম জামিন আবেদন করেন। ইসলামাবাদ হাইকোর্ট সেই আবেদন নাকচ করে দেন। আদালতের এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পরেই গ্রেপ্তার করা হয় জারদারিকে।




আসিফ জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান। পিপিপি দেশটির বর্তমান পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে জারদারি। তিনি পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী।

এদিকে আসিফ জারদারিকে গ্রেপ্তারের পর তাঁকে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর কার্যালয়ে নেওয়া হচ্ছে। গ্রেপ্তারের ঘটনায় বিক্ষোভ শুরু করেছে পিপিপির নেতা-কর্মীরা। আসিফ জারদারি ছেলে ও পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

আসিফ জারদারিকে গ্রেপ্তার করতে তাঁর বাসভবনে প্রবেশ করেন ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর ১৫ সদস্যের একটি দল। তাঁদের সঙ্গে ছিল পুলিশের বিপুলসংখ্যক সদস্য। গ্রেপ্তার অভিযানের আগে ওই বাসভবনের আশপাশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়। গ্রেপ্তারের পর তাঁকে একটি ল্যান্ডক্রুজারে উঠিয়ে রাওয়ালপিন্ডির দিকে নিয়ে যাওয়া হয়। রাওয়ালপিন্ডির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর কার্যালয়ের জিজ্ঞাসাবাদের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status