ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
দীর্ঘদিন ধরে সৌদি আরবে স্বামী, অন্তঃসত্ত্বা স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 10 June, 2019, 7:37 PM

সংগৃহীত

সংগৃহীত

স্বামী দীর্ঘদিন রয়েছেন প্রবাসে অথচ স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। মাদারীপুরের কালকিনি এলাকায় এমন চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।

পুলিশ ও এলাকাবাসী জানান, মাদারীপুরের কালকিনিতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীর সাথে শারিরীক সম্পর্ক করে মুন্না আকন (২১) নামে এক যুবক। এতে করে ওই নারী দেড় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে প্রবাসীর স্ত্রীর পরিবার সোমবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে ওই যুবক পলাতক রয়েছে।




খোঁজ নিয়ে জানা যায়, কালকিনি উপজেলার আলীনগর এলাকার রাজাচর গ্রামের এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে হোগলপাতিয়া গ্রামের শামীম আকনের ছেলে মুন্না আকন (২১) বিভিন্ন সময় একাধিকবার শারিরীক সম্পর্ক করে। কিছুদিন আগে প্রবাসীর স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে এক চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। চিকিৎসক জানায় ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। ঘটনার পর এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ধর্ষণের অভিযোগ এনে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। প্রবাসীর স্ত্রীর বাবা বলেন, আমার মেয়ের স্বামী রয়েছে বিদেশে। এ সুযোগে আমার মেয়েকে ধর্ষণ করেছে লম্পট মুন্না। তাই আমার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। আমরা মুন্নার বিচার চাই।

তবে অভিযুক্ত মুন্নার সাথে যোগযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ। কালকিনি থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status