ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০ টাকায় শাড়ি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 June, 2019, 11:42 AM

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাত্র ১০ টাকা দিয়ে পাওয়া যাবে গোটা একটা শাড়ি। আর সেটি পেতে আপনাকে বেশি দূর যেতে হবে না। পাশের দেশ ভারতে গেলেই হবে। ভারতের মুম্বাই শহরের মার্কেটের এক দোকানে ঠিক এই রকম ছাড় দেয়া হয়েছে। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। তবে এটি কিন্তু সত্যি ঘটনা।

গজানন মার্কেটে সপ্তাহব্যাপী চলছে এমন  ছাড়। আর এমন ছাড়ে শহরজুড়ে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। প্রচুর লোকজন ভিড় করছে ওই মার্কেটে। শনিবার ভিড় এতটাই মাত্রা ছাড়ায় যে পুলিশকে হাজির হতে হয় ঘটনাস্থলে।




গজানন মার্কেটের রং ক্রিয়েশন নামক এক দোকানে শুরু হয়েছে এই সেল। দোকানের মালিক অশ্বিন শাখারের বক্তব্য, সারা বছর ধরে শাড়ি বিক্রি করে লাভ করি। তাই এই ছাড় দিয়ে সমাজের সেবা করতে চাই। যাদের সামর্থ নেই, তারাও যাতে এই দামে শাড়ি কিনতে পারেন, তাই এমন ব্যবস্থা।

চলতি মাসের ৫ তারিখ থেকে এই ছাড় শুরু হয় দোকানে। দিনে দিনে ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। ঘোষণা অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত এই ছাড় থাকার কথা ছিলো। কিন্তু শনিবার ক্রেতাদের সংখ্যা এতটাই বেড়ে যায় যে ভিড় সামলাতে দোকানের কর্মচারীরা হিমসিম খেতে শুরু করেন। ফলে দোকানের সামনে ক্রেতাদের লম্বা লাইন সামলাতে ডাকা হয় পুলিশ। তারপরও ভিড় সামলানো যাচ্ছিলো না।

তাই মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগে থাকতেই বন্ধ করে দেয়া হয় ওই ছাড়। তারপরও ক্রেতাদের থামানো যাচ্ছিলো না। দলে দলে লোকজন ছুটে যাচ্ছিলো ওই দোকানে। কোনো উপায় না পেয়ে শেষে দোকানই বন্ধ করে দিয়েছেন মালিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status