ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই, বৃষ্টির মধ্যেই অনুশীলনে তামিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 June, 2019, 11:28 AM

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ওপেনার হার্টহিটার ব্যাটসম্যান তামিম ইকবাল বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে করেছেন ১৬, ২৪ আর ১৯। টানা চার ম্যাচে ফিফটিশূন্য তামিম।

নিজের এই পারফরম্যান্সে নিজেই সন্তুষ্ট নন তামিম ইকবাল। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক তাই বৃষ্টিবাধা পেরিয়েই চলে গেলেন অনুশীলনে।




১১ জুন বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেমিফাইনাল খেলার স্বপ্ন উজ্জ্বল করতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই।
 
সড়কপথে কার্ডিফ থেকে বাসভ্রমণে ব্রিস্টলে পৌঁছেছে মাশরাফী বাহিনী। ব্রিস্টলে পৌঁছার পরেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে তামিম ইকবাল ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিকে নিয়ে অনুশীলন করতে চলে যান ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে।

র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশই ফেবারিট। তাই তামিমের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।

ওয়ানডেতে ২০১৬ সালের পর এত লম্বা সময় ফিফটি শূন্য থাকেননি বাংলাদেশ ওপেনার। সে বছর টানা পাঁচ ইনিংসে ফিফটিশূন্য থাকার পর টানা দুই ম্যাচে ফিফটি ও সেঞ্চুরি করেছিলেন তামিম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status