|
নেইমার না থাকলেও ভয়ঙ্কর ব্রাজিলিয়ানরা
নতুন সময় ডেস্ক
|
|
নেইমার না থাকলেও ভয়ঙ্কর ব্রাজিলিয়ানরা নিজেদের মাঠে ব্রাজিলিয়ানদের কোপার শেষ প্রস্তুতি ম্যাচ ছিল হন্ডুরাসের বিপক্ষে। এই ম্যাচেই তারা প্রমাণ করলো, নেইমার না থাকলেও কতটা ভয়ঙ্কর ব্রাজিলিয়ানরা। ম্যাচের আধাঘণ্টা না যেতেই মাঠ থেকে বহিস্কার হন হন্ডুরাসের রোমেল কুইয়োটো। ১০ জনের হন্ডুরাসকে পেয়ে যেন জ্বলে ওঠে ব্রাজিলিয়ানরা। গ্যাব্রিয়েল হেসুস, থিয়াগো সিলভা, ফিলিপ কৌতিনহোরা একে একে বল জড়াতে থাকেন প্রতিপক্ষের জালে। গ্যাব্রিয়েল হেসুস করেন ২ গোল। ম্যাচের ৬ মিনিটেই গোলের সূচনা করেন ম্যানসিটি তারকা হেসুস। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার থিয়াগো সিলভা। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে হন্ডুরাসের জালে তৃতীয়বার বল জড়ান ফিলিপ কৌতিনহো। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে (৪৭ মিনিটে) আবারও গোল করে ব্যবধান ৪-০ করেন হেসুস। ৫৬ মিনিটে পঞ্চম গোল করেন ডেভিড নেরেস। ৬৫ মিনিটে ৬ষ্ট গোল আসে লিভারপুল তারকা রবার্তো ফিরমিনোর পা থেকে। ৭০ মিনিটে রিচার্লিসন গোল করেন লাকি সেভেনের কোটা পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৭-০ ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
