|
বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন লঙ্কান পেসার
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন লঙ্কান পেসার দারুণ ছন্দে থাকা ৩২ বছর বয়সী এই লঙ্কান পেসারকে সামলাতে হবে না বাংলাদেশকে। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে ছিটকে গেছেন তিনি। অনুশীলনে নেটে কুশল পেরেরাকে বল করার সময় একটি বল তার মুখের দিকে ছুটে আসে। আত্মরক্ষার্থে তিনি হাত এগিয়ে নেন। ডান হাতে মারাত্মক চোট পেলে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরে নুয়ান প্রদীপকে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা আশা করছেন সবকিছু ঠিক থাকলে ১ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে প্রদীপের। তাতে বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে দারুণ ফর্মে থাকা এই পেসারকে নিশ্চিতভাবেই পাচ্ছে না লঙ্কানরা। আগামী ১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে শ্রীলঙ্কা। এদিকে, শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, ‘প্রদীপকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা তার হাত ভালো করেই পরীক্ষা করেছেন। সৌভাগ্যক্রমে তার আঙুল ভাঙেনি। তবে, ফেটে যাওয়াও সেখানে সেলাই দিতে হয়েছে। চিকিৎসকরা আশা করছেন প্রদীপ ১ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন। তাকে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে আমরা প্রদীপকে খেলাতে পারছি না।’ নুয়ান প্রদীপের ইনজুরিতে লঙ্কানদের স্কোয়াডে আসার সুযোগ পেতে পারেন আরেক পেসার কুশন রাজিথা। স্ট্যাডবাই প্লেয়ার হিসেবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। লঙ্কান টিম ম্যানেজমেন্ট তাকে বাংলাদেশের বিপক্ষে নামিয়েও দিতে পারে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
অস্ত্র মামলায় বেনাপোলের মোস্তাফিজুর রহমানের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
অস্ট্রেলিয়ার সঙ্গে উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ড. মো. সবুর খানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
