ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
এবার বল টেম্পারিংয়ে জাম্পা, কি করবে অস্ট্রেলিয়া!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 June, 2019, 11:51 PM

এবার বল টেম্পারিংয়ে জাম্পা, কি করবে অস্ট্রেলিয়া!

এবার বল টেম্পারিংয়ে জাম্পা, কি করবে অস্ট্রেলিয়া!

অস্ট্রেলিয়ান ক্রিকেটার আডাম জাম্পাকে নিয়ে এবার বল টেম্পারিংয়ের নতুন বিতর্ক তৈরি হল। বিশ্বকাপে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগটি অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকে করা হয়নি। তবে টিভি ফুটেজ বিশ্লেষণ করে অনেকেই দাবি করছেন, বল বিকৃতির জন্য জাম্পা বল টেম্পারিং করেছেন।




ম্যাচের ২৪তম ওভারে জাম্পার অঙ্গভঙ্গি বল টেম্পারিংয়ের মত মনে হলে ঐ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এর মধ্যে অনেকেই টুইট করেছেন জাম্পাকে টেম্পারিং করার ব্যাপারে সন্দেহ করা নিয়ে।

গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করে শাস্তির সম্মুখীন হয়েছিলেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। যারা নিষেধাজ্ঞা কাটিয়ে চলমান বিশ্বকাপ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন।

এবার অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার কি ফেঁসে যাচ্ছেন একই অভিযোগে?

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status