ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
মেয়েদের খুন করে শান্তভাবে ছবি আঁকতেন সিরিয়াল কিলার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 June, 2019, 11:35 PM

মেয়েদের খুন করে শান্তভাবে ছবি আঁকতেন সিরিয়াল কিলার!

মেয়েদের খুন করে শান্তভাবে ছবি আঁকতেন সিরিয়াল কিলার!

গত চার দশক ধরে ৬০ জনেরও বেশি নারীকে শ্বাসরোধ করে বা বেধড়ক মারধর করে খুন করেছে সে। নিহত প্রত্যেকের ছবি রং–তুলিতে এঁকে তাদের মুখে পেন্সিল দিয়ে অজস্র দাগ কেটেছিল। খুন হওয়া প্রত্যেকের চোখের রং, চুলের স্টাইল এবং কোথায় তাদের সে খুন করেছিল তাও পুঙ্খানুপুঙ্খ জানিয়েছে অভিযুক্ত।





তিনটি খুনের দায়ে তিনটি যাবজ্জীবন কারাদণ্ডে তাকে দণ্ডিত করেছিল আদালত। তবে, পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে নাকি ৬০টিরও বেশি খুন করেছে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী ৭৯ বছরের সেই খুনি স্যামুয়েল লিটল ৷

টেক্সাস এবং সংলগ্ন অঞ্চলে ৬০ জনেরও বেশি নারীকে হত্যার কথা স্বীকার করেছে লিটল।

গত শুক্রবার এ কথা জানিয়েছেন ওহাইওর আইনজীবীরা। এতদিন পর্যন্ত গ্যারি রিজওয়ে ওরফে গ্রিন রিভার কিলারকেই আমেরিকার সব থেকে সাংঘাতিক সিরিয়াল কিলারের অ্যাখ্যা দেয়া হয়েছিল। লিট্লের স্বীকারোক্তির পর আপাতত তাকেই আমেরিকার সব থেকে নৃশংস সিরিয়াল কিলার বলছে পুলিশ।

হল্যান্ডকে স্বীকারোক্তিতে লিটল বলেছে,শিকার হিসেবে লম্বা গলার নারীদের প্রতিই আকৃষ্ট হতো লিটল। খুন হওয়া বেশিরভাগ নারীই ছিলেন যৌনকর্মী বা মাদকাসক্ত। তাই তাদের হত্যা নিয়ে বেশি নাড়াচাড়া হয়নি। হত্যাগুলোকে বেশিরভাগই পথ দুর্ঘটনায় মৃত্যু বা অতিরিক্ত মাদক সেবনের তালিকায় দিয়ে পুলিশও সে সময় তদন্ত এগিয়ে নিয়ে যায়নি।

আসলে ওহাইও'র বাসিন্দা লিটল'র বিরুদ্ধে প্রথমে ১৯৭০-২০০৫ সালের মধ্যে পাঁচজন নারীকে হত্যার অভিযোগ উঠে।

২০১২ সালে কেন্টাকির ভবঘুরে আবাস থেকে তাকে গ্রেফতারের পর ক্যালিফোর্নিয়ায় প্রত্যর্পণ করে আনা হয়। এফবিআই জানিয়েছে লিটল্‌–এর বিরুদ্ধে প্রথমে নার্কোটিক্স আইনে অভিযোগ আনা হয়েছিল। কিন্তু ডিএনএ পরীক্ষায় তার ডিএনএ–র সঙ্গে মৃত তিন নারীর ডিএনএ রিপোর্ট মিলে যাওয়ার পরই তার সাজা হয়। যদিও বরাবরই নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করে এসেছিল লিটল।

ব্ল্যান্ডের অনুমান, ৬০ নয় কমপক্ষে ৯৪টি খুন করেছে লিটল। তার কাছ থেকে সন্ধান পেয়ে এফবিআই সম্প্রতি লিটল'র আঁকা সব ছবি প্রকাশ করেছে। নারীদের ছবি দেখে ঘনিষ্ঠজনেরা শনাক্ত করলে কিনারা না হওয়া মামলাগুলো নতুন করে খুলে তদন্তের কিনারা করা সম্ভব হবে বলে আশা করছে এফবিআই ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status