ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৩ কার্তিক ১৪৩৩
'ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আমাদের প্রধানমন্ত্রী বেশি সমাদৃত'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 9 June, 2019, 6:00 PM
সর্বশেষ আপডেট: Sunday, 9 June, 2019, 6:08 PM

'ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আমাদের প্রধানমন্ত্রী বেশি সমাদৃত'

'ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আমাদের প্রধানমন্ত্রী বেশি সমাদৃত'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে বেশি সম্মানিত ও সমাদৃত হয়েছেন। এমন মন্তব্য করেছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জেষ্ঠ্য প্রতিবেদক নীলাদ্রি শেখর।

রোববার বিকেল ৫টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ওই সাংবাদিক এমন মন্তব্য করেন।




নীলাদ্রি শেখর প্রধানমন্ত্রীর জাপান সফর কাভার করেছেন বলে জানান।

তিনি বলেন, জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন বিশ্বনেতার মর্যাদায় জাপানে বরণ করে নেয়া হয়। ঠিক তার আগে জাপান সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এত সমাদর করা হয়নি।

তবে এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং আমার সফর দুটো আলাদা। এখানে তুলনা করা ঠিক না। আরেকটা দেশ সম্পর্কে আমি তুলনায় যাব না। অন্য দেশ নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। কারণ আমাদের নীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়।

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status