|
রশিদ খানকে নিয়ে মিলল যে খবর
নতুন সময় ডেস্ক
|
|
রশিদ খানকে নিয়ে মিলল যে খবর সেই বলে মাথায় গুরুতর ব্যথা পান রশিদ। পরে বোলিং করতে পারেননি তিনি। ফলে বিশ্বকাপে তার খেলা নিয়ে সংশয় দেখা দেয়। তবে তাকে নিয়ে সুখবর দিলেন আফগান অধিনায়ক নাইব। তিনি জানিয়েছেন, রশিদের গুরুতর কিছু হয়নি। আগামী ১৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগেই সুস্থ হয়ে উঠবে সে। এ প্রত্যাশা ব্যক্ত করে নাইব বলেন, রশিদ এখন ভালো বোধ করছে। চিকিৎসকেরা তাকে মাঠে নেমে যেতে বলেছেন। সে এখন ভালো আছে। তাকে এখন বিশ্রামে রাখা হয়েছে। আমাদের হাতে দুই দিন আছে। এর মধ্যে ফিট হয়ে উঠবে ও। তিনি বলেন, আমি ফিজিওকে জিজ্ঞেস করেছিলাম, রশিদের বিশ্রামের দরকার কিংবা মাথাব্যথা আছে কিনা। আমাদের আগামী ম্যাচের পর এক সপ্তাহের বিরতি আছে। এসময়ের মধ্যে সে হাসপাতালে যাবে। তার পরীক্ষা নিরীক্ষা করা হবে। সর্বোপরি এ আঘাতকে মোটেও বড় করে দেখছেন না নাইব। তার বিশ্বাস, আফগানরা যথেষ্ট শক্তপোক্ত। আফগান কাপ্তানের ভাষায়, রশিদ ভালো আছে। আমরা যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষরা অনেক শক্তিশালী। সুতরাং এটি ছোটখাটো ব্যাপার। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবকটিতেই পরাজয়ের মুখ দেখেছে আফগানিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি ছয় ম্যাচে জয় পেতে হবে ক্রিকেটের নব পরাশক্তিদের। অবশ্য পাঁচ ম্যাচে জিতলেও চলবে। এক্ষেত্রে পড়তে হবে রান রেটের সমীকরণে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
