ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
টাইগার ভক্তদের তোপের মুখে ম্যাককালাম নতুন যে যুক্তি দিলেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 June, 2019, 6:45 AM

টাইগার ভক্তদের তোপের মুখে ম্যাককালাম নতুন যে যুক্তি দিলেন

টাইগার ভক্তদের তোপের মুখে ম্যাককালাম নতুন যে যুক্তি দিলেন

এবারের বিশ্বকাপে একটি মাত্র ম্যাচে জয় পাবে বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলকে নিয়ে এমন মন্তব্য করে রীতিমতো সমালোচনায় পড়ে যান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম।

বাংলাদেশি ভক্তদের সমালোচনার জবাবে বিতর্কিত সেই মন্তব্য নিয়ে টুইটারে ম্যাককালাম বলেন, আমি আসলে বুঝাতে চেয়েছি ইংল্যান্ড বিশ্বকাপে কোন দলের কেমন যেতে পারে, সেটা নিয়ে একটা মন্তব্য করেছি। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকাকে হেয় করা আমার উদ্দেশ্য নয়।




তিনি আরও বলেন, আমি সবসময় উপমহাদেশের দল বাংলাদেশ, শ্রীলংকা এবং আফগানিস্তানের উন্নতি চাই। বিশ্বকাপের মতো বড় আসরে তারা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রমাণ করবে সেটা প্রত্যাশা করি। তবে এবারের বিশ্বকাপটি ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ায় উইকেট, কন্ডিশন বিবেচনায় যারা ভালো খেলতে পারে তাদের নিয়ে ভবিষ্যদ্বাণী করেছি।’

ক্রিকেট ছেড়ে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া ম্যাককালাম ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নেয়া ১০টি দল নিয়েই বিশ্লেষণ করেছেন। তার বিশ্লেষণ অনুসারে বাংলাদেশ এবং শ্রীলংকা মাত্র একটি ম্যাচ জিতবে। অন্যদিকে ইংল্যান্ড এবং ভারত বিশ্বকাপের ৮টি করে ম্যাচ জিতবে।

ইংল্যান্ড

ম্যাককালামের বিশ্লেষণ অনুসারে বিশ্বকাপের স্বাগতিক ইংল্যান্ড ৮ ম্যাচ জিতবে। তারা দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, উইন্ডিজ, আফগানিস্তান, শ্রীলংকা, ভারত ও নিউজিল্যান্ডকে পরাজিত করবে। ম্যাককালামের ভবিষ্যদ্বাণী অনুসারে ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে জয় পেয়েছে ইংল্যান্ড। তবে ইংল্যান্ড বিশ্বকাপে শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাবে।

ভারত

বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি ইংল্যান্ড বিশ্বকাপে ৮ ম্যাচ জিতবে। কোহলিরা দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, উইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে জয় পাবে। আর হেরে যাবে ইংল্যান্ডের বিপক্ষে।

অস্ট্রেলিয়া

অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দলটি এবারের বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচে জয় পাবে। তারা আফগানিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতবে। হারবে ওয়েস্ট উইন্ডিজ, ভারত ও পাকিস্তানের বিপক্ষে।

নিউজিল্যান্ড

কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি জিতবে ৫ ম্যাচে। তারা শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজদের বিপক্ষে জয় পাবে। আর হেরে যাবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে।

উইন্ডিজ

জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দলটি জিতবে ৫ ম্যাচে। তারা পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তানের বিপক্ষে জিতবে। আর হারবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকা

ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলটি জিতবে ৫ ম্যাচে। তারা বাংলাদেশ, উইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে জয় পাবে। আর হারবে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।

পাকিস্তান

সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি জিতবে ৫ ম্যাচে। তারা শ্রীলংকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফয়ানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে জিতবে। আর হেরে যাবে ওয়েস্ট উইন্ডিজ, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আফগানিস্তান

গুলবাদিন নায়েবের নেতৃত্বাধীন আফগানিস্তান প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে খেলতে নেমে জিতবে দুটি ম্যাচে। তারা শ্রীলংকা ও বাংলদেশের বিপক্ষে জয় পাবে। বাকি ৭ ম্যাচে- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও উইন্ডিজদের বিপক্ষে হেরে যাবে।

বাংলাদেশ

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি জিতবে মাত্র ১ ম্যাচে। তার শুধুমাত্র শ্রীলংকার বিপক্ষে জয় পাবে। বাকি নয় ম্যাচে- দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, উইন্ডিজ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে হেরে যাবে।

শ্রীলংকা

দিমুথ করুনারেত্নের নেতৃত্বাধীন দলটি বিশ্বকাপে শুধু মাত্র উইন্ডিজদের বিপক্ষে জিতবে। এছাড়া নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেইয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে হেরে যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status