ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মঞ্চে ফের নারীদের চুমু খেয়ে বিতর্কিত দুতার্তে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 June, 2019, 5:52 AM

মঞ্চে ফের নারীদের চুমু খেয়ে বিতর্কিত দুতার্তে

মঞ্চে ফের নারীদের চুমু খেয়ে বিতর্কিত দুতার্তে

অনুষ্ঠানের মঞ্চে ফের নারীদের চুমু খেয়ে বিতর্কিত হয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।  বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে আয়োজিত এক অনুষ্ঠানে স্ত্রীর সামনেই পাঁচ ফিলিপিনো নারীকে চুমু খান তিনি।

একটি বাণিজ্য সম্মেলনে যোগ দিতে গেল ২৮ মে মঙ্গলবার জাপান সফরে যান দুতার্তে। ৩১ মে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।




দুতার্তের জাপান সফর উপলক্ষে টোকিওতে বসবাস করা ফিলিপিনোরা বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

সস্ত্রীক ওই অনষ্ঠানে যোগ দেয়া ৭৪ বছরের দুতার্তে মঞ্চে তার আশেপাশে থাকা ‘স্বেচ্ছাসেবী’ নারীদের তাকে চুমু দিয়ে অনুষ্ঠান শেষ করতে বলেন। পরে তিনি দর্শকদের মাঝ থেকে এক বিধবাকে ডেকে নেন।

এর আগে গেল বছর জুনে দক্ষিণ কোরিয়ায় একটি অনুষ্ঠানে ফিলিপাইনের এক প্রবাসী নারী শ্রমিকের ঠোঁটে চুমু দিয়ে বিতর্ক উস্কে দিয়েছিলেন দুতার্তে। অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত লোকজন দুতার্তের কাণ্ডে উল্লাস প্রকাশ করেছিল, যাদের অধিকাংশই দক্ষিণ কোরিয়ায় কর্মরত ফিলিপিনো শ্রমিক।

কিন্তু এই ঘটনাকে ‘একজন নারীবিদ্বেষী প্রেসিডেন্টের বিরক্তিকর নাটক’ বলে বর্ণনা করেছে ফিলিপিন্সের অধিকার আন্দোলনকারী গোষ্ঠী গ্যাব্রিয়েলা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status