ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
আজ লঙ্কানদের মুখোমুখি কিউইরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 June, 2019, 4:55 AM
সর্বশেষ আপডেট: Saturday, 1 June, 2019, 11:17 PM

আজ লঙ্কানদের মুখোমুখি কিউইরা

আজ লঙ্কানদের মুখোমুখি কিউইরা

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। ছয়বার সেমিফাইনালের পর ব্ল্যাকক্যাপসরা চার বছর আগে প্রথমবারের মত টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। তবে মেলবোর্নে অস্ট্রেলিযার কাছে পরাজিত হয়ে আর শিরোপা স্পর্শ করা হয়নি তাদের।




তারকা ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামের পরিবর্তে কেন উইলিয়ামসনকে অধিনায়ক করা হয়। তবে দলের মূল শক্তি প্রায় ২০১৫ স্কোয়াডের কাছাকাছিই রয়ে গেছে। গত বিশ্বকাপের পর বিশ্ব র‌্যাংকিংয়ে নিউজিল্যান্ড দলের উন্নতি হয়েছে, তারা কিছু দিনের জন্য র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থান দখল করেছিল। তবে নিজ মাঠে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ভারতের কাছে পরাজিতও হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার আগে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছে।

উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জিততে পারে বলে আশাবাদী নিউজিল্যান্ডের সাবেক পেসার জেমস ফ্রাংকলিন। ৫০ ওভার টুর্নামেন্টের দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রাংকলিন বলেন, নিউজিল্যান্ড খুব ভাল অবস্থানে আছে। কেউই তাদের নিয়ে খুব বেশি কথা বলেনা। আমরা সব সময়ই আন্ডারডগ এবং এটা আমাদের ভাল মানিয়ে গেছে
আগামী কয়েক সপ্তাহ আমরা ফর্মে দেখাতে পারলে নিউজিল্যান্ডের বিশ্বকাপ না জেতার কোন কারণ নেই।

সাম্প্রতিক বছরগুলো ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ফর্ম দেখিয়ে চলেছেন ব্যাটসম্যান রস টেইলর। ২০১৭ সালে তার ব্যাটিং গড় ছিল ৬০’র ওপড়ে এবং গত বছর ছিল ৯০’র বেশি। এছাড়া নিউজিল্যান্ড দলে ব্যাটিং লাইন আপে অপর দুই ড্যাঞ্জারম্যান হলেন র‌্যাংকিংয়ের দ্বাদশ স্থানে থাকা উইলিয়ামসন ও দশ নম্বরে থাকা মার্টিন গাপটিল।

কলিন ডি গ্র্যান্ডহোম ও টিম সাউদিকে নিয়ে দলের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন ট্রেন্ট বোল্ট। যথার্থ ভিন্নতার মাধ্যমে স্পিন বিভাগ সামলাবেন ইশ সোধি ও মিচেল স্যান্টনার।

ওয়ানডে র‌্যাংকিংয়ের নবম স্থানে থাকা ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলংকার বিপক্ষে স্পস্টতই ফেবারিট হিসেবে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কিউইরা। নিজেদের শেষ নয় ম্যাচের মধ্যে আটটিতে পরাজিত হওয়া শ্রীলংকা দলের নেতৃত্ব দেয়া হয়েছে চার বছর পর ওয়ানডে ক্রিকেটে ফেরা দিমুথ করুনারত্নেকে

কিন্তু বিশ্বকাপে শ্রীলংকার রেকর্ড বেশ ভাল। দলটি একবার চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে দুই বার এবং সেমিফাইনাল খেলেছে একবার। দলটির সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেন, শ্রীলংকা সব সময়ই বিশ্বকাপে ভাল করার একটা পথ পেয়ে যায়। হ্যা, দলের সেট আপে কিছু পরিবর্তন ঘটেছে। অধিনায়ক নিজেই কয়েক বছর যাবত ওয়ানডে ক্রিকেট খেলেননি। তবে সে একজন চমৎকার খেলোয়াড়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status