ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ওমেন্স ওয়ার্ল্ডে মেয়াদোত্তীর্ণ সামগ্রী, নকলে ভরা আলভিরাস বিউটি পার্লার!
সাকিব আল রোমান
প্রকাশ: Friday, 31 May, 2019, 9:48 PM

ওমেন্স ওয়ার্ল্ডে মেয়াদোত্তীর্ণ সামগ্রী, নকলে ভরা আলভিরাস বিউটি পার্লার!

ওমেন্স ওয়ার্ল্ডে মেয়াদোত্তীর্ণ সামগ্রী, নকলে ভরা আলভিরাস বিউটি পার্লার!

মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী সামগ্রী ব্যবহার করায় ধানমন্ডির উইমেন্স ওয়ার্ল্ড ও আলভিরাস উইমেন্স বিউটি পার্লারকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের সহযোগিতায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।





র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, শুক্রবার বিকেলে ধানমন্ডির-২৭ নম্বরে প্রতিষ্ঠানটির জনপ্রিয় বিউটি পার্লার ওমেন্স ওয়ার্ল্ড এর ব্রাঞ্চে অভিযান চালানো হয়। বিউটি পার্লারটি থেকে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত কসমেটিক্স পণ্যের মধ্যে অধিকাংশের মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালেই। অথচ ওই মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স ব্যবহার করা হচ্ছিল পার্লারে। যা ভোক্তা অধিকারের স্পষ্ট লঙ্ঘন। এর মধ্যে লেভেল ছাড়াও কিছু কসমেটিক্স পণ্য মিলেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, জনপ্রিয় বিউটি পার্লার নারীদের কাছে খুবই জনপ্রিয়। অবাক হওয়ার মতো তথ্য হচ্ছে আমরা সেখানে ২০১৬ সালে মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স পণ্য পেয়েছি। যা ব্যবহারে নারীদের স্কিনে ক্যান্সারসহ নানা ধরনের রোগ হতে পারে। অন্যদিকে একই এলাকার আলভিরাস উইমেন্স বিউটি পার্লার গিয়ে দেখা যায়, অনুমোদন নেই এমন পণ্য সাজিয়ে রাখা হয়েছে।

২০১৭ ও ২০১৮ সালে মেয়াদ শেষ হয়েছে এমন কসমেটিক্সে ভরা পার্লারটি। সেসব দিয়েই নারীদের মেকআপে ব্যবহার করে আসছিল। এছাড়া প্রতিষ্ঠানটিতে নেই সেবা মূল্যের তালিকা। পৃথক ৪টি সেবা দেবার পর ৬ থেকে ৭টি সেবার মূল্য ও অতিরিক্ত কসমেটিক্সের মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এসব কারণে আলভিরাস উইমেন্স বিউটি পার্লারকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status