ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বড় ধাক্কা বাংলাদেশ দলে, মাশরাফির পর চোটে পড়লেন তামিম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 31 May, 2019, 8:12 PM

বড় ধাক্কা বাংলাদেশ দলে, মাশরাফির পর চোটে পড়লেন তামিম

বড় ধাক্কা বাংলাদেশ দলে, মাশরাফির পর চোটে পড়লেন তামিম

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে যেন শুরু হয়েছে ইনজুরির মিছিল। এর আগে চোট পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার এতে যোগ হলো দেশসেরা ওপেনার তামিম ইকবালের নামও।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে টান পড়ে মাশরাফির। সেই ম্যাচে বিশ্রামে ছিলেন তামিম। তবে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নেমেছিলেন তিনি।




আজ (শুক্রবার) ওভালে অনুশীলনেই হাতে আঘাত পেয়েছেন তামিম। কিছুক্ষণ অনুশীলনের পরই মাঠ থেকে ফিজিওর সঙ্গে বেরিয়ে যান তিনি। পরে জানা যায় বাঁ হাতের কব্জির নিচে চোট পেয়েছেন।

তবে তামিমের চোট কতটা গুরুতর অথবা আদৌ তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে পারবেন কি-না সে ব্যাপারে এখনও নিশ্চিত করতে পারেনি বিসিবি।

বাংলাদেশের জন্য দুঃসংবাদ আছে আরও। পিঠের চোটের কারণে আজ অনুশীলনই করতে পারেননি মোহাম্মদ সাইফুদ্দিন। বড় ধরনের শঙ্কা আছে প্রথম ম্যাচে খেলা নিয়ে। বোলিং করতে পারেননি মাশরাফিও। তবে আশার সংবাদ হলো, বোলিংয়ে ফিরেছেন আরেক চোটগ্রস্ত পেসার মোস্তাফিজুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status