|
শেষবারের মতো বিসিএস দিচ্ছেন চঞ্চল চৌধুরী
নতুন সময় প্রতিবেদক
|
![]() শেষবারের মতো বিসিএস দিচ্ছেন চঞ্চল চৌধুরী ঈদের একটি নাটকে এমনিই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। নাটকটির নাম ‘বিসিএস বক্কর’। মিজানুর রহমান বেলালের রচিত নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আর এখানে তার বিপরীতে দেখা যাবে জাকিয়া বারী মমকে। নাটকটিতে দেখা যাবে, পুরান ঢাকার ছেলে বক্কর। সে সন্ধ্যাকে ভালোবাসে। সন্ধ্যা এবার প্রথমবারের বিসিএস পরীক্ষা দিবে। সন্ধ্যার বাবার সাফ কথা। বিসিএস জামাই ছাড়া সন্ধ্যাকে বিয়ে দিবে না। সন্ধ্যাও বিসিএস ছেলে ছাড়া বিয়ে বা প্রেম করবে না। তাই বক্কর বিসিএস পাশ করার জন্য জান কোরবানি দিয়ে পড়ে। শেষে বক্কর নাকি সন্ধ্যা পাশ করে বিসিএসে? দেখা যাবে ‘বিসিএস বক্কর’ নাটকে। চঞ্চল-মম ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন শফিক খান দিলু. শিখা মৌ, মাহবুব আলম রশিদ খান প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, ‘বিসিএস বক্কর’ নাটকটি আরটিভি চ্যানেলে ঈদের ৪র্থ দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
