|
হিজাবকে ‘অফিসিয়াল ইউনিফর্মের’ মর্যাদা দিল স্কটল্যান্ড পুলিশ
নতুন সময় ডেস্ক
|
|
হিজাবকে ‘অফিসিয়াল ইউনিফর্মের’ মর্যাদা দিল স্কটল্যান্ড পুলিশ স্কটল্যান্ড পুলিশ জানিয়েছে, সেবার ক্ষেত্রে স্ব স্ব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব গড়ে তুলতে তারা কাজ করছে। এ সিদ্ধান্ত তারই ফল। স্কটল্যান্ড পুলিশের প্রধান কনস্টেবল ফিল গর্মলে বলেন, ‘ইউনিফর্মে হিজাব যোগ হওয়ায় পুলিশ বিভাগ আরও বৈচিত্রপূর্ণ হলো। তারা তাদের মেধা, অভিজ্ঞতা ও ব্যক্তিগত প্রজ্ঞা দিয়ে স্কটল্যান্ড পুলিশকে আরও এগিয়ে নিয়ে যাবেন।’ স্কটল্যান্ড পুলিশের আনুষ্ঠানিক এ ঘোষণাকে ২০১০ সালে মুসলিম পুলিশ সদস্যদের নিয়ে গড়ে ওঠা স্কটিশ পুলিশ মুসলিম অ্যাসোসিয়েশন (এসপিএমএ) স্বাগত জানিয়েছে। সংগঠনটির প্রধান ফাহাদ বাশির বলেছেন, ‘এ ঘোষণা সঠিক নেতৃত্বের ইতিবাচক পদক্ষেপ। স্কটল্যান্ড পুলিশ এ ধরনের উদ্যোগ নেওয়ায় আমরা আনন্দিত। বিভিন্ন সম্প্রদায় মিলে আমরা স্কটল্যান্ডের সেবাকে আরও এগিয়ে নিয়ে যাব।’ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
