ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাকরি ফিরে পেতে আত্মহত্যার হুমকি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 3:56 PM

চাকরি ফিরে পেতে আত্মহত্যার হুমকি!

চাকরি ফিরে পেতে আত্মহত্যার হুমকি!

একটি কনসালটেন্সি ফার্মে বেশ কিছুদিন থেকে কাজ করছিলেন এক নারী। কিন্তু হঠাৎ করেই তার চাকরি চলে যায়। উপায় না পেয়ে অফিসের ছাদে উঠে আত্মহত্যার হুমকি দেন তিনি।




বহুল জনপ্রিয় চলচ্চিত্র সোলে সিনেমা স্টাইলে আত্মহত্যার ভয় দেখিয়ে চাকরি ফিরে পেয়েছেন ওই নারী।

বাস্তবে এমনই দৃশ্য চোখে পড়েছে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে ‘সাইবার সিটি’ নামের একটি প্রতিষ্ঠানের ছাদে। দিল্লির খুব কাছেই গুরগাঁওয়ের সেক্টরে হারানো চাকরি ফিরে পেতেই ওই নারী আত্মহত্যার পথ অবলম্বন করেছেন বলে জানা গেছে।

ঘটনা খুব বেগতিক দেখে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে পুনরায় চাকরিতে বহাল করে।

প্রতক্ষ্যদর্শী তার সহকর্মীরা বলেন, চাকরি হারানোর পর ওই নারী খুব হতাশ হয়ে পড়েন। এরপর আত্মহত্যা চেষ্টার ঘটনাটি জানতে পেরে তাকে নিচে নেমে আসতে বলা হয়। কিন্তু সহকর্মীদের সান্ত্বনা দেওয়া স্বত্ত্বেও সে নিচে নেমে আসতে অস্বীকার করে।

এমনকি পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের উদ্দেশেও সে আত্মহত্যার হুমকি দিচ্ছিল। পরে অফিস কর্তৃপক্ষ চাকরিতে পুনরায় বহালের প্রতিশ্রুতি দিলে সে কার্নিশ থেকে নেমে আসে।

তবে এই ধরণের অভিনব পদ্ধতিতে চাকরি ফিরে পাওয়ার ঘটনা মোটেই ঠিক নয় বলে জানিয়েছে গুরুগ্রামের পুলিশ প্রশাসন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status