ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইতির ভাবনায় 'তাশা'স কালেকশন'
সাকিব আল রোমান
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 4:21 PM

ইতির ভাবনায় 'তাশা'স কালেকশন'

ইতির ভাবনায় 'তাশা'স কালেকশন'

তাশা ইতি। বুটিক ব্যবসার স্বপ্ন নিয়ে লড়ছেন গত একবছর যাবৎ। নিজের বুটিকের নামকরণ করেছেন 'তাশা'স কালেকশন' হরেক রকম জিনিসের সমরোহে গড়ে ওঠেছে এই বুটিক। ইচ্ছে নিজেকে ব্যবসায়ী রূপে রুপান্তরিত করা।





এই বুটিকের প্রধান নির্বাহীর সাথে কথা হয় এই প্রতিবেদকের। তিনি 'নতুন সময়'কে জানান, আমার পেজ আমার স্বপ্ন। ছোট বেলা থেকেই ভাবতাম আমি বড় হয়ে ব্যবসা করবো। আমি পেজ খোলার আগেই অন্যান্য যে সেলিং গ্রুপগুলো আছে সেখানে সেল পোস্ট দিতাম। ২০১৭ সাল থেকে কিছু ইম্পোর্টের পণ্য নিয়ে আমার এই পথচলা শুরু করি। ভালোই সেল হতো। ক্রেতা যারা আমার থেকে এই প্রডাক্টগুলো নিয়েছে প্রথম দিকে খুব একটা সাড়া না পেলেও যত দিন গড়িয়েছে ততই বেড়ে চলছে ক্রেতার সংখ্যা।

তিনি আরও বলেন, যখন অনেক ভালো রিভিউ পেলাম তখন আরও আইটেম বাড়াতে লাগলাম। মুলত ক্রেতারাই তাদের ফ্রেন্ড অ্যান্ড পরিচিতদের কাছে আমার কথা বলেছে। আসলে আমি যখন বিভিন্ন গ্রুপে সেল করতাম তখন অনেকেই প্রশ্ন করতো তোমার কোন পেজ আছে কি না? পরবর্তীতে একটা সময় ভাবলাম আমার একটা পেজ খোলা দরকার।

তাশা ইতি বলেন, গত বছর ২'রা জুন আমার জন্মদিন উপলক্ষে আমি আমার পেজ 'তাশা'স কালেকশন' খুলেছি। আমার পেজে এখন হেয়ার অয়েল, মেকাপসহ মেয়েদের প্রয়োজনীয় সব ধরনের প্রডাক্ট রাখার চেষ্টা করছি। পাশাপাশি ছেলেদের জন্য পাঞ্জাবি ও টি শার্ট রেখেছি।

ইতি আরও বলেন, এবার রমজানে ঈদ সামনে রেখে সব থেকে বেশি বিক্রি করেছি কসমেটিক্স ও লেডিস জিন্স। আমি টিউশনি করাই তার পাশাপাশি পেজটা চালাচ্ছি। এখন যেহেতু সামনে ঈদ তাই পেজ এ সময় টা বেশি দিচ্ছি। তাই সেল ভালো হচ্ছে। ইনশাআল্লাহ সামনে আরও ভালো সময় দেয়ার চেষ্টা করবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status