|
শ্রাবন্তীকে বিয়ে করার কারণ জানালেন তৃতীয় স্বামী
নতুন সময় ডেস্ক
|
![]() শ্রাবন্তীকে বিয়ে করার কারণ জানালেন তৃতীয় স্বামী জি নিউজের খবরে বলা হয়েছে, পেশায় কেবিন ক্রু সুপারভাইজার রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। এরইমধ্যে ইন্দোনেশিয়ার বালিতে মধুচন্দ্রিমাও সেরে ফেলেছেন এ দম্পতি। আপাতত একে অপরের প্রেমে হাবুডুবু অবস্থা শ্রাবন্তী-রোশনের। তবে সবকিছু ভুলে রোশনকে বিয়ের সিদ্ধান্ত শ্রাবন্তী কেন নিয়েছিলেন সে উত্তরটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যেই জানিয়ে দিলেন তার স্বামী রোশন সিং। শ্রাবন্তীর সঙ্গে একটা বিশেষ ছবি পোস্ট করে ক্যাপশনে রোশন লিখেছেন, তুমি তাকে কখনোই বিয়ে করবে না যার সঙ্গে তুমি থাকতে পারবে, তুমি তাকেই বিয়ে করো যাকে ছাড়া তুমি থাকতে পারবে না? ক্যাপশনে একথা লিখে শ্রাবন্তী তার কথার সঙ্গে একমত কিনা সেই প্রশ্নও করে বসেছেন রোশন? উত্তরটা অবশ্য দিতে ভোলেননি শ্রাবন্তীও। তিনি লিখেছেন, হ্যাঁ হ্যাঁ। একমততোমাকে ভালোবাসি। শ্রাবন্তী ও রোশনের প্রেম যে জমে উঠেছে। নোভা ফারহান নামে একজন লিখেছেন, বেস্ট কাপল। কৃষ্ণেন্দু নামের একজন লিখেছেন, ‘প্রেম জমে ফেভিকল।’ এ ছাড়া আরও অনেকেই অনেক ইতিবাচক মন্তব্য করেছেন। ১৯ এপ্রিল পাঞ্জাবি রীতিতে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী শ্রাবন্তী। পরে ২৩ এপ্রিল কলকাতায় ফিরে আসেন অভিনেত্রী। খুব শিগগিরই কলকাতায় একটি রিসেপশন পার্টি দেয়ার কথাও রয়েছে শ্রাবন্তী-রোশন দম্পতির। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
