|
ইমরান খান সবচেয়ে অক্ষম প্রধানমন্ত্রী
নতুন সময় ডেস্ক
|
|
ইমরান খান সবচেয়ে অক্ষম প্রধানমন্ত্রী কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ইমরানকে একজন ‘বাছাই করা অক্ষম’ নেতা বলে অভিহিত করেছেন। ১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বের সপ্তম দেশ হিসেবে নাম লেখায়। খবর ডনের। মুসলিমবিশ্বে পাকিস্তানই পারমাণবিক শক্তিধর প্রথম দেশ। ওই সময় ক্ষমতায় ছিলেন নওয়াজ শরিফ। দিনটিকে ‘এওমে তাকবির’ হিসেবে পালন করা হয়। গতকাল ছিল সেই দিবস। লাহোরে এদিন জনসভায় বক্তৃতা করছিলেন মরিয়ম। সেখানেই তিনি ইমরানকে অযোগ্য বলেন। মরিয়ম বলেন, প্রতিষ্ঠানগুলোর আড়ালে চোরের মতো লুকাবেন না। আজ যদি নওয়াজ জেলের বাইরে থাকতেন, তা হলে এই পিটিআই সরকার টিকতই না। তিনি আরো বলেন, ‘আপনি হয়তো বাছাই করা একজন নেতা। কিন্তু আপনি পাকিস্তানের অক্ষম প্রধানমন্ত্রী।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
