ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
অনেক ভাল আছেন খালেদা জিয়া :মাহবুবুল হক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 1:47 PM

অনেক ভাল আছেন খালেদা জিয়া  :মাহবুবুল হক

অনেক ভাল আছেন খালেদা জিয়া :মাহবুবুল হক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলন তিনি জানান, খুব ভালো আছেন খালেদা জিয়া।




বিএসএমএমইউ-এর পরিচালক বলেন, ‌‘উনি (খালেদা জিয়া) আগের চেয়ে অনেক ভালো আছেন। উনি গ্র্যাজুয়্যালি ইমপ্রুভিং। আপনারা জানেন যে উনি যে সমস্যাগুলো নিয়ে এসেছেন সেগুলো ক্রনিক ডিজিস যেগুলো সারতে সময় লাগে এবং খুব স্লো ইমপ্রুভ হয়।’

মাহবুবুল হক বলেন, ‌‌‘খালেদা জিয়ার ডায়াবেটিস, উনার আর্থাইটিস এবং অন্যান্য যে দুর্বলতাগুলো ছিল সেগুলো অনেক ইমপ্রুভ হয়েছে। উনি এখন খুব ভালো আছেন।’

হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তিনি আর্থাইটিস ও ডায়াবেটিসের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।

এর আগে গত ২৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। বিএসএমএমইউ-তে ভর্তি পর গত ২৮ মার্চ খালেদা জিয়ার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের প্রধান হলেন- ডা. জিলন মিঞা।

বোর্ডের অন্য সদস্যরা হলেন- ডা. সৈয়দ আতিকুল হক, ডা. তানজিমা পারভিন, ডা. বদরুন্নেসা আহমেদ, ডা. চৌধুরী ইকবাল মাহামুদ। এ ছাড়া ডা. শামিম আহমেদ এবং ডা. মামুন মেডিকেল বোর্ডকে সহযোগিতা করছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। ওই রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। বিএসএমএমইউ-তে স্থানান্তরের আগে ওই কারাগারেই বন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status