|
ভারতে বোরকা না খোলায় মেট্রোয় উঠতে বাধা
নতুন সময় ডেস্ক
|
![]() ভারতে বোরকা না খোলায় মেট্রোয় উঠতে বাধা ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লখনৌ মেট্রোতে ওঠার সময়ে একই পরিবারের পাঁচ মহিলাকে বোরকা খুলতে বলা হয়। তারা সেই নির্দেশ মানতে রাজি না হওয়ায় মেট্রোয় উঠতে বাধা দেওয়া হয়। মঙ্গলবার মাইওয়াইয়া স্টেশন থেকে তারা মেট্রোয় উঠতে গেলে তাদের বোরকা খুলতে বলা হয়। ওই মহিলারা জানিয়েছেন, কোনো মহিলা নিরাপত্তারক্ষী চাইলে তাদের সার্চ করতে পারেন, কিন্তু বোরখা খোলার প্রশ্নই ওঠে না। সেই সময়ে স্টেশনে কোনো মহিলা নিরাপত্তারক্ষী না থাকায় মেট্রোয় ওঠার অনুমতি দেওয়া হয়নি। এরপর তারা টিকিটের টাকা ফেরত নিয়ে চলে আসেন। পরিবারের মহিলাদের থেকে এই অভিজ্ঞতা শুনে লখনৌ মেট্রো রেল কর্পোরেশনকে লিখিত অভিযোগ জানিয়েছেন পরিবারের প্রধান মাজ আহমেদ। লখনৌ মেট্রোর জনসংযোগ কর্মকর্তা পুষ্পা বেলানি জানিয়েছেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং সেদিন ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
