ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপে মোট টিকেটের অর্ধেকটাই কিনেছে নারীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 12:16 PM

বিশ্বকাপে মোট টিকেটের অর্ধেকটাই কিনেছে নারীরা

বিশ্বকাপে মোট টিকেটের অর্ধেকটাই কিনেছে নারীরা

মাঝে আর মাত্র একটি দিন। এরপর ৩০ মে থেকে ইংল্যান্ড ও আফ্রিকা ম্যাচ দিয়ে দ্বাদশ বিশ্বকাপের পর্দা উঠছে।এবারের বিশ্বকাপের খেলা হবে মোট ১১টি ভেন্যুতে। ভেন্যগুলোতে টিকেট সংগ্রহের দিক থেকে এগিয়ে আছে নারী ও শিশুরাও। ফলে টিকেট বিক্রির দিক থেকে ইংল্যান্ড আসর ছাড়িয়ে গেছে পূর্বের ১১টি বিশ্বকাপ আসরকে।




এবারের বিশ্বকাপের টিকিট কেটেছেন এক লক্ষেরও বেশি মহিলা। দু’লক্ষেরও বেশি দর্শক এবারই প্রথম গ্যালারিতে বসে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ দেখবেন। এমনই জানিয়েছেন টুর্নামেন্ট ডিরেক্টর স্টিভ এলওর্দি। তিনি আশাপ্রকাশ করেছেন, বিশ্বকাপ দেখে অনুপ্রাণিত হয়ে অনেক শিশুই ক্রিকেট খেলা শুরু করবে।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ১০টি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল হবে। সবমিলিয়ে এবার বিশ্বকাপে মোট ৪৮টি ম্যাচ। এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে এলওর্দি বলেছেন, ‘এবার এক লক্ষ ১০ হাজার মহিলা বিশ্বকাপের টিকিট কেটেছেন। এক লক্ষ অনূর্ধ্ব-১৬ কিশোর-কিশোরী বিশ্বকাপ দেখতে আসছে। দু’লক্ষেরও বেশি দর্শক এবারই প্রথম বিশ্বকাপের টিকিট কেটেছেন। এতে আমি খুব খুশি। পরবর্তী প্রজন্ম মাঠে বসে ম্যাচ দেখার অভিজ্ঞতা অর্জন করুক, এটাই চাই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status