ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
রানির কাছে ফিরছেন অভিষেক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 12:12 PM

রানির কাছে ফিরছেন অভিষেক!

রানির কাছে ফিরছেন অভিষেক!

রানি মুখার্জির সঙ্গে অভিষেক বচ্চনের প্রেমের কাহিনী বেশ পুরনো। সেই ২০০৫ সালের কথা। এ সময় তাদের প্রেম যেমন চর্চায় ছিল, ঠিক তেমনই চর্চিত হয় সেবছরই মুক্তিপ্রাপ্ত রানি ও অভিষেক জুটির ছবি 'বান্টি অউর বাবলি'। ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়।




পর্দায় 'বান্টি অউর বাবলি'র প্রেম সুপার হিট হলেও বাস্তবে বি-টাউনে বহু চর্চিত তাদের এই সম্পর্ক টিকেনি। রানির সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে অভিষেকের প্রেম ও বিয়ের কথাও কারও অজানা থাকার কথা নয়। তবে শোনা যাচ্ছে ফের একবার পুরনো প্রেমিকা রানির কাছেই ফিরছেন অভিষেক। কি শুনে চমকে গেলেন নাকি?
না, রিয়েল লাইফে না, পুরোটাই রিল লাইফে। তাদের সেই সুপার হিট 'বান্টি অউর বাবলি'র সিক্যুয়াল আনছেন পরিচালক সাজিদ আলি। আর এই ছবির দৌলতেই ফের একবার পুরনো তিক্ততা ভুলে কাছাকাছি আসবেন অভিষেক ও রানি। শোনা যাচ্ছি আগামী মাস থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। তবে শুধু রানি ও অভিষেকই নন, ছবিতে থাকছেন অভিষেকের বাবা অমিতাভ বচ্চনও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status