ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ক্রাইস্টচার্চে হতাহতদের ৭০ হাজার ডলার দিলেন ‘ডিম বালক’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 12:18 PM

ক্রাইস্টচার্চে হতাহতদের ৭০ হাজার ডলার দিলেন ‘ডিম বালক’

ক্রাইস্টচার্চে হতাহতদের ৭০ হাজার ডলার দিলেন ‘ডিম বালক’

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রায় ৭০ হাজার ডলার দিয়েছেন ডিম বালক হিসেবে খ্যাতি পাওয়া অস্ট্রেলীয় কিশোর উইলি কনোলি।




মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে কনোলি জানিয়েছেন, আদালতে আইনি লড়াইয়ের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে আসা ৯৯ হাজার ৯২২ অস্ট্রেলীয় ডলার ক্রাইস্টচার্চ হতাহতদের জন্য দান করে দেবেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কনোলি লিখেছেন, ক্রাইস্টচার্চের হত্যাযজ্ঞে ক্ষতিগ্রস্তদের কিছুটা পরিত্রাণ দেয়ার জন্য আমি সব টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছি। এসব টাকা আমার না।

ওই শোচনীয় ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি, এটি যেন আপনাদের কিছুটা পরিত্রাণ দেয় মনেপ্রাণে সেই কামনা করছি আমি।

অভিবাসী মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্যকারী অস্ট্রেলিয়ার এক সিনেটরের মাথায় ডিম ভেঙে বিশ্বব্যাপী ‘ডিম বালক’ হিসেবে খ্যাতি পান ১৭ বছর বয়সী উইলি কনোলি।

ওই ঘটনায় পুলিশ তাকে আটক করে। তার আইনি লড়াইয়ে সহায়তায় তহবিল গঠনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অর্থ আসে। তবে আদালত তাকে সতর্ক করে ছেড়ে দেয়। ফলে সেই অর্থ আর তার প্রয়োজন হয়নি। এখন সেই অর্থ তিনি ওই হতাহতদের জন্য ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে হামলায় ৫১ জন নিহত ও প্রায় ৪০ জন আহত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status