ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
অর্ধেক মাথা নিয়ে জন্ম নিলো বাছুরটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 11:28 AM

অর্ধেক মাথা নিয়ে জন্ম নিলো বাছুরটি

অর্ধেক মাথা নিয়ে জন্ম নিলো বাছুরটি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অর্ধেক মাথা নিয়ে একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সিংজুরী এলাকার আব্দুল রাজ্জাকের গাভী  এ বাছুরটির জন্ম দেয়। এ খবর ছড়িয়ে পড়লে  আশপাশের এলাকার উৎসুক মানুষ এক নজর বাছুরটি দেখার জন্য ভিড় জমায়। কৃষক আব্দুর রাজ্জাক জানান, খামারে থাকা গাভীটির মঙ্গলবার সকালে হঠাৎ করে প্রসববেদনা উঠে। পরে গাভীটি একটি অর্ধেক মাথাওলা বকনা বাছুর জন্ম দেয়। বাছুরটিকে আমরা বাড়তি যত্ন  নিচ্ছি। তবে  মায়ের স্তন চুষে খেতে পারছে না বাছুরটি। তাই ফিডারে করে দুধ মুখে তুলে খাওয়াচ্ছি। তাও বেশিরভাগ দুধ মুখ থেকে পড়ে যাচ্ছে।


এ বিষয়ে ঘিওর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হাবিবুল ইসলাম জানান, গাভীটির জিনগত সমস্যার কারণে এ রকম বাছুর জন্ম হতে পারে। তবে সঠিকভাবে চিকিৎসা দিলে বাছুরটি স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status