ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
প্রস্তুতি ম্যাচ হারলেও দলের পারফরমেন্সে সন্তুষ্ট মাশরাফি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 11:23 AM

প্রস্তুতি ম্যাচ হারলেও দলের পারফরমেন্সে সন্তুষ্ট মাশরাফি

প্রস্তুতি ম্যাচ হারলেও দলের পারফরমেন্সে সন্তুষ্ট মাশরাফি

গতকাল বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। ম্যাচ হারলেও এতে ইতিবাচক দিকও রয়েছে। বল হাতে দারুণ শুরু করেছে বোলাররা। ব্যাটিংয়েও কয়েকজনের পারফরমেন্স ছিলো দেখার মতো। তাই তো এই ম্যাচ নিয়ে কোনো নেতিবাচক দিক দেখছেন না টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। বরং তাকে ভাবাচ্ছে অন্য দিক। দলের অনেকেই চোট নিয়ে আছেন কেউ বা সেরে উঠছেন।




বিশ্বকাপে বাংলাদেশের খেলা হতে আরো চার দিন বাকি থাকলেও চিন্তার ভাঁজ তো অবশ্যই পড়েছে টাইগার শিবিরে। তামিম ইকবাল সদ্য চোট পেয়েছেন, চোটে ছিলেন সাকিব আল হাসানও। কারো চোট গুরুতর না হলেও ম্যাচ পরবর্তী আলাপচারিতায় অধিনায়কের কণ্ঠে বড় অংশ দখল করে নিল চোট।

মাশরাফি বলেন, ‘আমাদের দলে কিছু চোট সমস্যা আছে। সাকিবের চোট আছে। পেস বোলারদেরও টুকটাক চোট আছে। আমি মনে করি আমরা আজকে (গতকাল) করেছি যথেষ্ট করেছি। পারফরম্যান্স মনে হল ঠিকই আছে। আমি হ্যামস্ট্রিং চোটে ভুগছি। রুবেল সাইড স্ট্রেইনের চোট থেকে ফিরেছে। মুস্তাফিজ-সাইফউদ্দিন ভালো করেছে।’

দলপতি বলেন, ‘প্রথম ম্যাচ আর বেশি দূরে নেই। আমাদের পেসারদের চোট নিয়ে তাই যত্নশীল হতে হবে।’

দলের টপ অর্ডারের রান পাওয়া নিয়ে স্বস্তি প্রকাশ করে মাশরাফি আরও বলেন, ‘আমাদের টপ অর্ডার নিয়মিত রান পাচ্ছে। সৌম্য গত তিন ম্যাচে ভালো করেছে। লিটন সুযোগ কাজে লাগাচ্ছে। মুশফিক-সাকিব-তামিমরা নিয়মিতই ভালো করছে। আশা করছি আমাদের টপ অর্ডার এভাবে রান করতে থাকবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status