|
ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি
‘বিতর্কিত’ ১৯ জনকে বাদ দিয়ে ছাত্রলীগের নতুন কমিটি
নতুন সময় প্রতিবেদক
|
|
‘বিতর্কিত’ ১৯ জনকে বাদ দিয়ে ছাত্রলীগের নতুন কমিটি আজ দুপুরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী গণমাধ্যমকে বলেন, যে ১৬ জনের নাম তাঁরা সংবাদ সম্মেলনে বলেছিলেন, তাদের ৮ জন নিজেদের পক্ষে দালিলিক তথ্য-প্রমাণ দিয়েছেন যে তাঁরা নির্দোষ। তাদের বাইরেও কয়েকজনের ব্যাপারে তাঁরা আপত্তি পেয়েছিলেন। সব মিলিয়ে ১৯ জনের ক্ষেত্রে প্রাথমিকভাবে দেখা গেছে, তাদের ব্যাপারে অধিকতর তদন্তের প্রয়োজন আছে। প্রাথমিকভাবে আজ ওই ১৯ জনের পদ শূন্য ঘোষণা করা হবে। ‘বিতর্কিতদের’ বহিষ্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে দীর্ঘসূত্রতার বিষয়ে রাব্বানী বলেন, ‘এই ১০-১২ দিন আমরা গোয়েন্দা সংস্থাগুলোর সাহায্য নিয়ে এই কাজটি করেছি, যাদের সম্পর্কে সন্দেহ হয়েছে যাচাই করে দেখেছি। ১৯ জনের ক্ষেত্রে প্রাথমিকভাবে অধিকতর তদন্তের প্রয়োজনীয়তা দেখা গেছে। পদবঞ্চিতরা যে কমিটিকে বিতর্কিত বলছেন, সেটি তাদের পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে, কিন্তু আমাদের তো যাচাই করা দরকার।’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি আজ কেন্দ্রীয় কমিটির সঙ্গে গত বছরের ৩১ জুলাই ঘোষণা করা হয় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি (সভাপতি-সাধারণ সম্পাদক)। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ এক বছর। সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ রয়েছে আর দুই মাস। ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জানালেন, আজ রাতে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে কাল বা পরশু। ‘পদবঞ্চিত নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি’ গত রোববার দিবাগত রাত একটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া অংশ। আজ বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থানে রয়েছেন পদবঞ্চিতরা। ‘বিতর্কিতদের’ বাদ দিয়ে কমিটি পুনর্গঠন না করা পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থানের ঘোষণা দিয়েছেন পদবঞ্চিত অংশের মুখপাত্র ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
