ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
মুস্তাফিজের পর রুবেলের আঘাত, চাপে ভারত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 5:46 PM

মুস্তাফিজের পর রুবেলের আঘাত, চাপে ভারত

মুস্তাফিজের পর রুবেলের আঘাত, চাপে ভারত

আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে কোণঠাসা ভারত। নিজেদের ফিরে পেতে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশের। কিন্তু শুরুতেই উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান। ২৩ রানে ব্যাট করছে অধিনায়ক কোহলি ও  রাহুল (০)।





এর আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। ইংল্যান্ডের সোফিয়া গার্ডেনসের কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন স্কোয়াডের সব ক্রিকেটার।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ।

এদিকে কাঁধের চোটের জন্য প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না ভারতের কেদার যাদবের। স্কোয়াডের বাকি ক্রিকেটাররা খেলবেন বাংলাদেশের বিপক্ষে।

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status