ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
কোহলিকে বোল্ড করে সাজঘরে পাঠালেন সাইফউদ্দিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 5:44 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 28 May, 2019, 5:45 PM

কোহলিকে বোল্ড করে সাজঘরে পাঠালেন সাইফউদ্দিন

কোহলিকে বোল্ড করে সাজঘরে পাঠালেন সাইফউদ্দিন

আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে কোণঠাসা ভারত। নিজেদের ফিরে পেতে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশের। কিন্তু শুরুতেই উইকেট হারিয়ে চাপে টিম ইন্ডিয়া। 

নিজের দ্বিতীয় ওভারে এসেই উইকেটের দেখা পান মুস্তাফিজুর রহমান। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে (১) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন কাটার মাস্টার। এরপর দ্বিতীয় উইকেটে মাটি কামড়ে ব্যাটিং শুরু করেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। ১৪তম ওভারে এসে তাদের ৪৫ রানের জুটিটি ভাঙেন রুবেল হোসেন। টাইগার পেসারের দুর্দান্ত এক ডেলিভারি ব্যাটে লেগে স্ট্যাম্প ভেঙে দেয় রোহিতের। ভারতীয় ওপেনার তখন ১৯ রানে।

রোহিতের বিদায়ের ওপর অধিনায়ক কোহলি খেলতে থাকেন দুর্দান্ত। তবে টাইগার পেস অলরাউন্ডারের বলে সরাসরি বোল্ড হয়ে ৪৭ রানে সাজ ঘরে ফিরেন এই রান মেশিন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৯৮ রান। লোকেশ রাহুল ১৮ রানে আর বিজয় শঙ্কর ১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

এর আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। ইংল্যান্ডের সোফিয়া গার্ডেনসের কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন স্কোয়াডের সব ক্রিকেটার।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ।

এদিকে কাঁধের চোটের জন্য প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না ভারতের কেদার যাদবের। স্কোয়াডের বাকি ক্রিকেটাররা খেলবেন বাংলাদেশের বিপক্ষে।

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status