ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ঈদের আগে এফডিসিতে মারামারি বাঁধিয়ে দিলেন শাকিব-বুবলি!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 5:07 PM

ঈদের আগে এফডিসিতে মারামারি বাঁধিয়ে দিলেন শাকিব-বুবলি!

ঈদের আগে এফডিসিতে মারামারি বাঁধিয়ে দিলেন শাকিব-বুবলি!

সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে ‘পাসওয়ার্ড’ ছবির তিনটি গানের শুটিং শেষ করে দেশে ফিরেছেন শাকিব-বুবলি। কয়েকদিনের বিরতির পর আবারো শুটিংয়ে ফিরেছেন তারা। এবার পরিচালক শাহিন সুমন পরিচালিত ‘একটি প্রেম দরকার’ ছবির শেষ অংশ অর্থাৎ অ্যাকশন দৃশ্যে অংশ নিচ্ছেন তারা।

শাহিন সুমন বলেন, আমরা গতকাল থেকে এফডিসিতে শুটিং শুরু করেছি। টানা চার দিন এখানে শুটিং করার কথা রয়েছে। এখন আমরা ছবির শেষ মারামরির শুটিং করছি। শুটিংয়ে শাকিব-বুবলীসহ প্রায় সব শিল্পীই অংশ নিচ্ছেন।





শাহিন সুমন আরো বলেন, আমরা চলতি বছরের জানুয়ারি মাসে ছবির শুটিং শুরু করেছিলাম। এরই মধ্যে ছবির সিংহভাগ কাজ শেষ করেছি। এখানে শেষ মারামারির শুটিং করে ঈদের জন্য ছোট একটা বিরতি নেব। ঈদের পর আবারো শুটিং শুরু হবে। আশা করি, টানা শুটিং করে ছবির কাজটা শেষ করতে পারবো।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘একটু প্রেম দরকার’ ছবিটির প্রথমে নাম ছিল ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। পরপর দুবার নাম পাল্টে শেষ পর্যন্ত ছবির নাম রাখা হয়েছে ‘একটু প্রেম দরকার’।  এ ছবিতে শাকিব-বুবলি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, সুস্মিতা মৃদুলা।

প্রসঙ্গত, সবশেষ শাহীন সুমনের পরিচালনায় ২০১৫ সালে ‘লাভ ম্যারেজ’ সিনেমায় অভিনয় করেন শাকিব খান। শাহীন সুমনের পরিচালনায় শাকিব অভিনীত লাভ ম্যারেজ, নষ্ট, খোদার পরে মা, মনে বড় কষ্ট, একবুক জ্বালা, টাইগার নাম্বার ওয়ান, সন্তান আমার অহংকার সিনেমাগুলো উল্লেখযোগ্যে।​

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status