ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
লক্ষাধিক নারীর আনাগোনায় মাতবে বিশ্বকাপ গ্যালারি!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 28 May, 2019, 4:58 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 28 May, 2019, 5:10 PM

লক্ষাধিক নারীর আনাগোনায় মাতবে বিশ্বকাপ গ্যালারি!

লক্ষাধিক নারীর আনাগোনায় মাতবে বিশ্বকাপ গ্যালারি!

বিশ্বকাপ উৎসবের বর্ণিল আয়োজনে সেজেছে ইংল্যান্ড। মাত্র এক দিন পরেই বসছে ক্রিকেটের মহোৎসব। বিশ্বকাপের এই আনন্দের জোয়ারে পুরুষদের সাথে গা ভাসিয়ে দিয়েছেন নারীরাও। আসন্ন বিশ্বকাপে এক লক্ষেরও বেশি নারী বিশ্বকাপের টিকেট কিনেছেন। এমনটাই দাবি বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর স্টিভ এলওয়ার্থির।





ইংল্যান্ডের স্টেডিয়ামে দুই লক্ষেরও বেশি মানুষ মাঠে আসবেন ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন উপভোগ করতে। সমান সংখ্যক নারীরাও নিজেদের দলের সমর্থনে গ্যালারি মাতাবেন। এলওয়ার্থি বলেন, ‘টিকেট কেনার ফলাফল দেখে আমরা অবাক হয়েছি। ১ লক্ষ ১০ হাজারেরও বেশি নারী টিকেট কেটেছেন। ২ লক্ষেরও বেশি মানুষ এই প্রথমবার বিশ্বকাপ খেলা উপভোগ করতে আসছেন।’

আগামী বৃহস্পতিবার ওভালে বিশ্বকাপের পর্দা উঠছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও আয়োজক দেশ ইংল্যান্ড।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status